চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোন ব্যবহার করেন না ক্রিস্টোফার নোলান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
বিনোদন
A A
ক্রিস্টোফার নোলান স্মার্টফোন ব্যবহার না করে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ডিজিটাল যুগে যখন সবার হাতে হাতে স্মার্টফোন, তখন হলিউডের জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলান জানালেন ভিন্ন কথা। পকেটে স্মার্টফোন রাখেন না নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে নোলান বলেছেন, নিজের সাথে স্মার্ট ফোন রাখেন না নোলান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত পছন্দ এটি। আমার কতটুকু সময় নিচ্ছে এটি সেটা দেখার বিষয়। এটি আমার মনোযোগ নষ্ট করে। আমি আমার কোনো কাজ সৃষ্টির সময় এবং নিজের স্ক্রিপ্ট লেখার সময় সারাদিন স্মার্টফোন নিয়ে পড়ে থাকতে তার ফলাফল ভালো হবে না এটাই স্বাভাবিক।’

মজার বিষয় হলো হলিউডের বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমার স্ক্রিপ্ট নোলান লিখেছিলেন কম্পিউটারে যেটিতে ইন্টারনেট সংযোগ ছিল না। এই প্রসঙ্গে নোলান বলেন, ‘হয়তো আমার সন্তানেরা আমাকে প্রযুক্তি বিমুখ মনে করতে পারে।’

Banglabid

২০২০ সালে এক সাক্ষাতকারেও নোলান বলেছিলেন, ‘আমি খুব সহজেই মনোযোগ হারিয়ে ফেলি। তাই যখনই অবসর পাই, তখনই ইন্টারনেট নিয়ে ব্যস্ত করে ফেলি না নিজেকে। এসব অবসরেই এমন অনেক সেরা আইডিয়া পেয়েছি যেগুলো নিয়ে এখন সামাজিক মাধ্যমের মানুষেরা ব্যস্ত থাকে। তাই এটা আমার জন্য লাভজনক।’

ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহেইমার’ মুক্তি পাবে ২১ জুলাই। ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওপেনহেইমারক্রিস্টোফার নোলান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT