চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব সাগরে মাল্টার জাহাজ ছিনতাই, উদ্ধারে অভিযান চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আরব সাগরে গতকাল শুক্রবার মাল্টার একটি জাহাজ ছিনতাই হয়েছে। জানা গিয়েছে, মোট ১৮ জন নাবিক সেই জাহাজে আছেন। সোমালিয়ার জলদস্যুরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা যাচ্ছে।

শনিবার ১৬ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নৌবাহিনী এই ছিনতায়ের খবর পেয়ে সাথে সাথে তৎপর হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে অপহৃত জাহাজটিকে উদ্ধার করার অভিযান চলছে।

মাল্টার পতাকাবাহী ‘এমভি রয়েন’ নামক জাহাজটি শুক্রবার বিকেল নাগাদ সাহায্যের আবেদন জানিয়েছিল। সেই সময় জাহাজটি ছিল আরব সাগরে। আর ভারতীয় জলদস্যু বিরোধী জাহাজও ছিল কাছাকাছির মধ্যে। সেই জাহাজের থেকে একটি প্যাট্রোল বিমান গোটা এলাকায় নজরদারি চালাচ্ছিল। তখন সেই বিমানের নজরে পড়ে এই ছিনতাই হয়ে যাওয়া জাহাজটি।

শনিবার ভারতীয় নৌবাহিনী থেকে জানানো হয়, ছিনতায়ের খবর পেয়ে ভারতীয় যুদ্ধজাহাজ এবং নজরদারি বিমান সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়। জাহাজটিকে উদ্ধার করার অপারেশন এখনও চলছে। অন্যদিকে মাল্টার জাহাজের আবেদন শুনে স্প্যানিশ নৌবাহিনীর একটি জাহাজও সেই অঞ্চলে গিয়ে পৌঁছেছে।

জানা যায়, সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ‘পান্টল্যান্ড’-এ নিয়ে যাওয়া হচ্ছে জাহাজটিকে।

ভারতীয় নৌবাহিনী জানায়, ইয়েমেন এবং সোমালিয়ার মাঝে অবস্থিত এডেন উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা ছিল ভারতের একটি রণতরী। সেটিকে সেখান থেকে সরে গিয়ে মাল্টার অপহৃত জাহাজটিকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় প্যাট্রোল বিমান গতকাল অপহৃত জাহাজের ওপর দিয়ে উড়ে যায়। সেই জাহাজের ক্রমাগত নজরদারি চালিয়ে যাচ্ছে নৌবাহিনী।

Reneta

ইউরোপীয় ইউনিয়নের জাহাজ ছিনতাই প্রতিরোধকারী প্রতিষ্ঠানের সেন্টারেও পৌঁছেছে মাল্টার সাহায্যের আবেদন। স্পেনের একটি জাহাজ সেই অপহৃত ভেসেলের দিকে এগোচ্ছে। জানা গিয়েছে, সোমালিয়া থেকে কিছুটা দূরে অবস্থিত সোকোট্রা দ্বীপের থেকে ৫০০ নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছিল মাল্টার পতাকাবাহী ‘এমভি রয়েন’ নামক জাহাজটি।

জানা যায়, জাহাজটি অপহরণের নেপথ্যে রয়েছে ৬ জলদস্যু। ব্রিটিশ সংস্থা অ্যাম্বরে জানিয়েছে, ‘এমভি রয়েন’ নামক জাহাজটি জলদস্যুদের হাতেই অপহৃত হয়েছে। তবে এখন পর্যন্ত জলদস্যুরা কোনও দাবিদাওয়া সামনে রাখেনি। তবে একবার তারা নিজেদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেলে দাবি সামনে রাখবে বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব সাগরআরব সাগরে জাহাজ ছিনতাইজাহাজ ছিনতাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT