চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষপাতিত্বে বিবিসিকে খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিবিসি ভবনের সামনে একজন ব্যক্তি, গাজা কভারেজে পক্ষপাতিত্বের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সম্প্রচারে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষপাতিত্বের প্রতিবাদ জানিয়েছে বিবিসির প্রতিনিধিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একটি দল। প্রতিবাদের ভিত্তিতে আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমকে খোলা চিঠিও পাঠিয়েছেন তারা।

রোববার (৩ নভেম্বর) তুর্কি ভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, খোলা চিঠিতে সাক্ষরকারীদের মধ্যে যেমন বিবিসির শতাধিক কর্মী রয়েছে, তেমনি রয়েছে আন্তর্জাতিক অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধি। এছাড়াও রয়েছে শিক্ষাবিদ এবং জনসাধারণ মানুষ।

Banglabid

প্রতিবেদনে বলা হয়, বিবিসির মহাপরিচালক টিম ডেভিকে সম্বোধন করা এই খোলা চিঠিতে বিবিসিকে ‘ন্যায্যতা, নির্ভুলতা এবং নিরপেক্ষতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ হওয়ার আহ্বান জানানো হয়।

চিঠিতে বিবিসিকে তার পেশাদারিত্বের জায়াগা থেকে গাজা যুদ্ধে নিরপেক্ষতা তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়।

সংবাদকর্মীর এই দলটি বিবিসিকে ‘ন্যায্য এবং সঠিক প্রমান-ভিত্তিক সাংবাদিকতা’কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও ‘ফিলিস্তিনিদের উপর করা এই নির্যাতণকে অমানবিককরণ’ হিসেবে নিন্দা করেন তারা।

Reneta

চিঠিতে ‘অপ্রতুল কভারেজের পরিণতির তাৎপর্যপূর্ণ’ বিষয়গুলো নিয়েও বলা হয়। এতে বলা হয়, ‘প্রতিটি টেলিভিশন প্রতিবেদন, নিবন্ধ এবং রেডিও সাক্ষাৎকার যা ইসরায়েলি দাবিকে শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে, তা পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের অমানবিক করেছে।’

যদিও সম্প্রচারকারী প্রতিষ্ঠান অর্থ্যাৎ বিবিসি পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি ‘বিশ্বস্ত এবং নিরপেক্ষ সংবাদ’ প্রচারের জন্য প্রচেষ্টা চালায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলের পক্ষপাতিত্বে বিবিসিগাজা যুদ্ধবিবিসিকে খোলা চিঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT