আন্তর্জাতিক

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

ডেনমার্কের প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেশাদারী পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্কের প্রধানমন্ত্রী একটি পেশাদারী পরিবেশে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কুলতরভেত এলাকার একটি রাস্তায় প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র দু’দিন আগে এই হামলার ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এক ব্যক্তি ডেনমার্কের প্রধানমন্ত্রীর দিকে হেঁটে আসেন এবং তার কাঁধে আঘাত করেন।

এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন। জানা গেছে, ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কেন প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:ডেনমার্ক প্রধানমন্ত্রী হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…