বিনোদন

অনলাইনে আসছে ‘অন্তর্জাল’, দেখা যাবে ফ্রিতে

বৃহস্পতিবার থেকে টফিতে একদম ফ্রিতে দেখা যাবে দীপংকর দীপনের তারকাবহুল এই সিনেমা

দীপন ও তার অতিথিরা স্টুডিওতে হাসি ও শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ‘অন্তর্জাল’ শো এর অতিথিরা স্টুডিওতে হাসি ও শুভেচ্ছা বিনিময় করছেন, যা বাংলাদেশের টেলিভিশন শো এর একটি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল সেপ্টেম্বরে বাংলাদেশ সহ একযোগে কানাডা ও আমেরিকার পৌনে দুইশোর বেশী প্রেক্ষাগৃহে মুক্তির রেকর্ড গড়ে দীপংকর দীপন পরিচালিত ছবি ‘অন্তর্জাল’। প্রেক্ষাগৃহে ছবিটি খুব একটা মাতাতে না পারলেও এবার আসছে ওটিটিতে!

আগামি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওটিটি প্লাটফর্ম টফিতে স্ট্রিমিং হতে যাচ্ছে তারকাবহুল ‘অন্তর্জাল’ ছবিটি। টফি কর্তৃপক্ষ বলছে, যেকোনো নেটওয়ার্ক থেকে টফি-তে ‘অন্তর্জাল’ দেখা যাবে একদম ফ্রি-তে!

সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’। প্রেক্ষাগৃহে ছবিটি খুব বেশী দর্শক না পেলেও, সমালোচকরা ‘অন্তর্জাল’ এর ভূয়সী প্রশংসা করেছেন।

অনেকে ‘অন্তর্জাল’-কে স্মার্ট যুগের স্মার্ট ছবিও বলেছেন। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।

বিষয়:অন্তর্জাল অমিত সিনহা এ বি এম সুমন টফি দীপংকর দীপন বিদ্যা সিনহা মিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…