চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দেশের রেকর্ড সংখ্যক হলে দীপনের ‘অন্তর্জাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশ সহ একযোগে কানাডা ও আমেরিকার পৌনে দুইশোর বেশী প্রেক্ষাগৃহে মুক্তির রেকর্ড গড়তে যাচ্ছে দীপংকর দীপন পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তর্জাল’। এরমধ্যে কানাডা ও আমেরিকায় সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৫০টি প্রেক্ষাগৃহে।

উত্তর আমেরিকার এই দুই দেশে ‘অন্তর্জাল’ মুক্তি দিতে যাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিম জানায়, কানাডা ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার অন্তর্জাল। আর তা মুক্তি পাচ্ছে রেকর্ড সংখ্যক ১৫০টি থিয়েটারে!

দেশে কতো হলে মুক্তি পাচ্ছে, নির্মাতাকে এমন প্রশ্নই শুনতে হচ্ছে ক’দিন ধরে। বৃহস্পতিবার দুপুর ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপন শেয়ার করেছেন দেশে ‘অন্তর্জাল’ এর প্রেক্ষাগৃহের তালিকা। যেখানে দেখা যায় দেশের সব আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের সব শাখার পাশাপাশি যমুনা ব্লকবাস্টার, সিলভার স্ক্রিন ও লায়নসেও দেখা যাবে সিনেমাটি। এছাড়াও দেশের প্রায় কুড়িটির বেশী সিঙ্গেল স্ক্রিনেও শুক্রবার থেকে চলবে ‘অন্তর্জাল’।

হলের তালিকা প্রকাশ করে দীপন দর্শকের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, “আমাদের সিনেমা অন্তর্জাল কাল থেকে সিনেমা হলে। আপনারা সিনেমা হলে এলে আমাদের সব কষ্ট স্বার্থক হবে। অনেক ভালবাসা আপনাদের জন্য। জয় হোক বাংলা সিনেমার।”

সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্জালঅমিত সিনহাএ বি এম সুমনদীপংকর দীপনবিদ্যা সিনহা মিমমাশরুর ইনানলিড বিনোদনসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT