চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে কর পরিশোধের ফি নির্ধারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি, বাংলাদেশ
A A

অনলাইনে আয়কর প্রদানে উৎসাহিত করতে এবং করদাতাদের রিটার্ন দাখিল সহজ করতে ই-রিটার্ন সিস্টেমের আওতায় কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেটের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

কার্ড পেমেন্ট ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি ভ্যাটসহ সর্বোচ্চ ২০ টাকা এবং ২৫ হাজার টাকার ওপরে লেনদেন প্রতি ভ্যাটসহ সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা হবে।

এমএফএস বা পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি ১ শতাংশ বা ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা ফি নেওয়া হবে। এই লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না।

দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও বাংলাদেশে কার্যরত আন্তর্জাতিক পেমেন্ট স্কিমকে অবিলম্বে নতুন ফি কাঠামো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) উন্মুক্ত করে। এখন থেকে ওই সিস্টেমের মাধ্যমে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।

Reneta

এই উদ্যোগ কর পরিশোধের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং আরও বেশি করদাতাদের ই-রিটার্ন সিস্টেম ব্যবহারে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনে কর পরিশোধকর পরিশোধকর পরিশোধের ফি নির্ধারণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT