চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ ব্যবসায়ী পরিচয়ে অনলাইনে জুয়া খেলতেন তারা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

ওয়ান এক্সবেট, মোস্টবেট, বেটউইনার, মেল্টবেট অনলাইন ক্যাসিনো, লুডুসহ বিভিন্ন ফর্মেটে চলছে জুয়া খেলা। এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে পেঁয়াজ ব্যবসায়ী পরিচয়ে ঢাকায় বসে জুয়া খেলত একদল জুয়াড়ি।

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তাররা হলেন, মো. মাহবুবুল আলম (৩০), লোকমান হোসেন ওরফে রায়হান (২৫), মো. হাসিবুর রহমান (২৬) ও মো. সুমন আলী (২৬)।

বুধবার ১১ অক্টোবর রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, অনলাইন প্ল্যাটফর্ম ওয়ান এক্সবেট নামে বেটিং সাইটসহ অন্যান্য বেশ কয়েকটি বেটিং সাইটে নিয়মিত নজর রাখছে সাইবার পুলিশ সেন্টার। এসব বেটিং সাইটে দেশের প্রচুর গ্রাহককে নিয়ে বেটিং বা জুয়া খেলা হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের স্বল্প শিক্ষিত মানুষ এবং শিশু কিশোরদের মধ্যে এই প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ওয়ান এক্সবেট, মোস্টবেট, বেটউইনার, মেল্টবেট অনলাইন ক্যাসিনো, লুডুসহ বিভিন্ন ফর্মেটে চলছে জুয়া খেলা। এই অনলাইন জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নজরদারির ধারাবাহিকতায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হাসিবুর রহমান এবং সুমন আলীর গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। ওয়ান এক্সবেটের অন্যতম একজন বাংলাদেশি এজেন্ট মেহেরপুরের সাদ্দাম নামে একজন। সাদ্দামের জুয়ার এজেন্টের কার্যক্রম পরিচালনার জন্য হাসিবুর ও সুমন নিয়োগপ্রাপ্ত ছিলেন। তারা মেহেরপুরসহ বিভিন্ন জেলা থেকে এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে পেঁয়াজ ব্যবসায়ী পরিচয়ে ঢাকায় বসে এই কাজ করে আসছিল। পলাতক সাদ্দামসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজাদ রহমান বলেন, চক্রটি অনলাইন জুয়া ওয়ান এক্সবেটের মাধ্যমে প্রতিমাসে গড়ে ৩ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছিল। গ্রেপ্তার মাহবুবুল আলম তার চাচা আনোয়ার এবং অন্যান্য প্রতিবেশীদের নামে এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়া ওয়ান এক্সবেটের ব্যবসা পরিচালনা করছিল। এই কাজে তাকে সহায়তা করেছিল লোকমান হোসেন। কুমিল্লার মাহবুবুল আলমের চক্রটি অনলাইন জুয়া ওয়ান এক্সবেটের মাধ্যমে প্রতিমাসে গড়ে ৯ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনে জুয়া খেলাগ্রেপ্তার ৪সিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ

মে ৯, ২০২৬

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু

মে ৯, ২০২৬

গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে হত্যা

মে ৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT