চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া প্রশ্ন বিক্রি করে অনলাইনে জুয়া খেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

অনলাইন জুয়া ও ভুয়া প্রশ্নপত্র বিক্রি করার অভিযোগে আব্দুর রউফ প্রীতম (২১) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

এনএসআই জানিয়েছে, অভিযুক্ত প্রীতম ২০১৭ সাল থেকে বিভিন্ন পরীক্ষা চলাকালে ভুয়া প্রশ্নপত্র এডিটিংয়ের মাধ্যমে মূল প্রশ্নপত্রের মতো তৈরি করে প্রতারণা করে আসছিল।

বৃহস্পতিবার ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজধানীর বালুঘাট এলাকা থেকে তাকে আটক করে এনএসআই সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম। আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইলটি জব্দ করা হয়।

এনএসআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রীতম নওগাঁর বদলগাছি থানার ব্যাশপুর গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে। সে পরিবারের সঙ্গে রাজধানীর বালুঘাট এলাকায় বসবাস করত। তাকে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রীতম প্রতারণার জন্য প্রথমে একাধিক ফেসবুক আইডি ও গ্রুপ খুলে চলমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে উল্লেখ করে পোস্ট করত। শিক্ষার্থীদের আকর্ষণ করতে তার পোস্টে মূল প্রশ্নপত্রের মতো করে এডিট করা প্রশ্নপত্র সংযুক্ত করে প্রচারণা চালাত। পরে কোমলমতি শিক্ষার্থীরা ইনবক্সে যোগাযোগ করলে প্রশ্নপত্রের জন্য বিকাশ বা নগদে অর্ধেক টাকা (১০০০/২০০০) দাবি করতেন। আর বাকি টাকা প্রশ্নপত্র পাওয়ার পর দিতে হবে বলে উল্লেখ করা হতো। অর্ধেক টাকা নেওয়ার পর শিক্ষার্থীদের ব্লক করে দেওয়া হতো। সে একটি ফেসবুক আইডি বেশি দিন ব্যবহার করত না।

Reneta

এতে আরও বলা হয়, প্রতারণার জন্য বিভিন্ন টেম্পোরারি ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেগুলো ব্যবহার করত সে। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে আইপি অ্যাড্রেস ট্র্যাকিং নিরোধক বিভিন্ন ভিপিএন ব্যবহার করে আসছিল বলে প্রমাণ পাওয়া যায়।

এছাড়াও ডিজিটাল ফরেনসিকে প্রীতমের মোবাইলে বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়। প্রতারণার মাধ্যমে উপার্জিত টাকা বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) সাইটে নিয়মিত ইনভেস্ট করার প্রমাণ পাওয়া যায়। অনলাইন জুয়া কার্যক্রমে তার সঙ্গে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিকাশ ও নগদে মাসিক লেনদেনের পরিমাণ ১ লাখ টাকারও বেশি। আটক ব্যক্তি নিয়মিত ইমো অ্যাপস দিয়ে টাকার বিনিময়ে ভিডিও সার্ভিস নিতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া প্রশ্নপত্র জালিয়াতির মাধ্যমে অর্জিত টাকা অনলাইন জুয়া ও ইমো ভিডিও সার্ভিসে ব্যয় করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। সে দীর্ঘদিন অনলাইন জুয়ার সম্পৃক্ত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনএসআই
শেয়ারTweetPin

সর্বশেষ

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT