চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় গণপিটুনিতে নিহত ১

হাতবোমাসহ দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
৫:৪১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরার দেবহাটার খলিষাখালীতে স্থানীয়দের পিটুনিতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিহত কামরুল ইসলাম (৪৮) খলিষাখালী গ্রামের আবু বকর গাজীর ছেলে।

আটককৃতরা হলেন—উপজেলার হাজীপুর গ্রামের নূরুজ্জামান, শ্রীগঞ্জ গ্রামের সোহেল রানা, বাবুরাবাদ গ্রামের মেহরাব আলী ও রবিউল আউয়াল, কাশিবাড়ি গ্রামের হাসিদুল হাসান সবুজ এবং বদরতলা গ্রামের আবুল হোসেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মাদ বলেন, খলিষাখালীতে ১ হাজার ৩শ’ ২৮ বিঘা ঘের নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব বিরাজ করছিল। ওই জমি দখলে রেখেছিল কামরুল, নূরুজ্জামান, সোহেলরানাসহ একাধিক ব্যক্তি। গত ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সুযোগে খলিষাখালীতে ঘের দখল করে মহড়া দিতে থাকে। তাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।

এ অবস্থা থেকে উত্তরনে শুক্রবার ভোর ৫টার দিকে খলিষাখালিতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ টি হাতবোমা, ৩০টি ছোট হাতবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে।

এসময় স্থানীয়দের পিটুনিতে কামরুল ইসলাম গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটুনিতে নিহতসাতক্ষীরার দেবহাটা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT