স্বাস্থ্য

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৭

বাংলাদেশে মানুষ মাস্ক পরে করোনার প্রভাব কমানোর চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ মাস্ক পরিধান করে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন। আগের দিন এই ভাইরাসে কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আজ ৩ হাজার ৮০৪ জনের নমুনায় নতুন করে ১৩৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৯৬ জন। করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৪১ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ০১ শতাংশ। আজ কমে হয়েছে ৩ দশমিক ৬০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৩৪৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ।

রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।

বিষয়:করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…