চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A

ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার রাজধানীর হাতিরঝিল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ একটি আভিযানিক দল।

র‌্যাব থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, ‘বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।’

এই মামলার প্রধান দুই আসামির অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। তারা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাময়িক বরখাস্ত হওয়া উপ-পরিচালক মামুন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। যেখানে মামুন এক নম্বর এবং বিএনপি নেতা রবি এজাহারনামীয় তিন নম্বর আসামি।

ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১০ অক্টোবর সকালে তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন নিহতের বাবা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

নিহতের বাবা সুলতান আহমদ দাবি করেন, ৫ আগস্ট সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট বিএনপি নেতা রবির লোকজন এসে তাদের হুমকি-ধামকি দেয়। এসময় ফ্ল্যাটের কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এরপর তারা রবির অফিসে যেতে বলে। পরে বড় ছেলেকে নিয়ে আমি রবির অফিসে গেলে তারা সেখানে আমার সাথে খারাপ ব্যবহার এবং ছেলেকে মারতে উদ্যত হয়। কৌশলে সেখান থেকে জীবন বাঁচিয়ে ফিরে আসি।

Reneta

তিনি জানান, ওই দিনের পর থেকে রবির লোকজন ক্ষতি করার জন্য ওঁৎ পেতে ছিল। ঘটনার দিন (১০ অক্টোবর) সকালে তার ছেলেকে রবির সন্ত্রাসী বাহিনী মারধর করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা করে নিহতের পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্যতম আসামি গ্রেপ্তারদীপ্ত টিভির কর্মকর্তা তামিম খুনর‌্যাব ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

ফের মেসিবিহীন জয় মিয়ামির, টানা দুই ম্যাচেই গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT