মাল্টিমিডিয়া

ভালো কাজ করে একবেলা খাবার

ঢাকায় একটি হোটেলে পর্যটকদের ভোজনের দৃশ্য, যেখানে অনেক মানুষ খাবার খাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শীতের দুপুরে কারওয়ান বাজারের মোড়ে নিত্যদিনের যানজট। সার্ক ফোয়ারার পাশে খানিকটা মানুষের জটলা। সামনে এগোতেই দেখা গেল মেহনতি মানুষের লম্বা লাইন। একটা ভালো কাজ করে তারা একবেলা খাবার পাচ্ছেন। কেউবা বৃদ্ধকে রাস্তা পার করিয়েছেন, কেউ ভ্যান চালকের ভ্যানে মালামাল তুলতে সাহায্য করেছেন এমন নানান ভালো কাজের বিনিময়ে মেহনতি মানুষের খাবার পাচ্ছেন ভালো কাজের হোটেলে। ভালো কাজের হোটেলের সিনিয়র স্বেচ্ছাসেবক মনিরুজ্জামান বললেন সপ্তাহে ছয়দিনের মধ্যে দু’দিন ডিম খিচুরী, দু’দিন সবজি, ডিম, সাদা ভাত এবং অন্য দু’দিন মুরগীর তেহরি দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন মানুষদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই ভালো কাজকে উৎসাহ দিতে, পথের এই মানুষেরাও যেন ভালো কাজ করেন।

 

বিষয়:কারওয়ান বাজার ভালো কাজের হোটেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…