চাঁদপুর

খুন হওয়ার ৪ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিভিন্ন বয়সের মানুষজনের সমাগম, সম্ভবত একটি জনসভা বা সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের মানুষজনের সমাগম, সম্ভবত একটি জনসভা বা সমাবেশের ছবি, যেখানে সবাই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জে খুন হওয়ার ৪ দিন পর সোহেল ব্যাপারী (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

রোববার বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বড় পাটওয়ারী বাড়ির পেছনের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদাত হোসেন (৩০) ও জাকির হোসেন (৪২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত সোহেল বেপারী চাঁদপুর সদর উপজেলার দোকনঘর এলাকার বাসিন্দা ফজলু বেপারীর ছেলে।

গত ১ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সোহেল। এ ঘটনায় তার স্ত্রী জোসনা বেগম রোববার চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে।

পরে পুলিশ তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার বিকেলে সোহেলের বন্ধু শাহাদাত হোসেনকে আটক করে এবং তার দেয়া তথ্যে নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজিজুন নাহারের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁদপুর সদর থানায় নিহত সোহেলের স্ত্রীর জিডির প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলে বন্ধু শাহাদাতকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়:চাঁদপুর মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…