চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষয়ের শুটিং সেটে দুর্ঘটনা, প্রাণ গেল এক সদস্যের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
বিনোদন
A A

কদিন আগেই শুটিং সেটে আহত হয়েছিলেন ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তবে এবার তার শুটিং সেটে ঘটলো বড়সড় দুর্ঘটনা।

শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয় অক্ষয়ের আসন্ন মারাঠি ছবি ‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ এর শুটিং ইউনিটের এক সদস্যের।

মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে চলছিল সেই ছবির শুটিং। সেখানেই সজ্জা কোঠি থেকে পড়ে যান ছবির দলের এক কুশলী নাগেশ প্রশান্ত খোবারে। দুর্গ থেকে পড়ে মাথায় গুরুতর চোট লাগে তার। ১০ দিন হাসপাতালেও ভর্তি থাকেন তিনি।

খুব সম্প্রতিই শুটিংয়ের দলে এসে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। সেটের ঘোড়ার যত্ন নেওয়ার জন্য তাকে‌ রাখা হয়েছিল। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন তিনি। আনমনা হওয়ার ফলেই ভারসাম্য হারিয়ে ফেলেন। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।

এদিকে শুটিং সেটে দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার উপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই খরচ নাকি দেননি।

প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলে দাবি তার পরিজনের। তবে, এই বিষয়ে এখনও মুখ খোলেননি ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই।

Reneta

সূত্র: নিউজ ১৮

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT