চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার চ্যানেল আই প্রাঙ্গণে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে দেশ বরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পীকে নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

এবছরের আয়োজনটি ২৬ মার্চের পরিবর্তে আগামী ৭ মার্চ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আই থেকে জানানো হয়, মাহে রমজানের কারণে সময় পরিবর্তন করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটির উদ্বোধন হবে। এই আয়োজন উদ্বোধন করবেন কিংবদন্তী শিল্পী রফিকুন নবী ও হাশেম খান।

অনুষ্ঠান চলবে দুপুর ২টা পর্যন্ত। চ্যানেল আইয়ের সরাসরি অনুষ্ঠানটি বরাবরের মতো উপস্থাপনা করবেন আফজাল হোসেন।

চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চ থেকে দেশের গান পরিবেশন করবেন প্রখ্যাত রবীদ্র্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার শিল্পীরা। আরো থাকবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার।

চিত্রাংকন অনুষ্ঠানে দেশের প্রায় অর্ধশত বরেণ্য প্রবীণ ও নবীন চিত্রশিল্পীদের পাশাপাশি শিশুরাও অংশ নেবেন বলে জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে গ্যালারি চিত্রক। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু, মোস্তাফিজুর রহমান নান্টু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফজাল হোসেনউপস্থাপকরং তুলিতে মুক্তিযুদ্ধরফিকুন নবীরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসিনেমাসুরের ধারাহাশেম খানহাসেম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্রসংগীতের কিংবদন্তীর মুখে চঞ্চল বন্দনা

জুন ৩, ২০২৬

বিশ্বকাপে আসছে নতুন অফসাইড প্রযুক্তি

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, জুন থেকে কার্যকর

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT