বিনোদন

ঈদে আইস্ক্রিনে আসছে না ‘অমীমাংসিত’

সেন্সর জটিলতার কারণে 'অমীমাংসিত' সিনেমাটি ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে না।

নাটকের চরিত্রদের গ্রুপ ছবি, বিভিন্ন বয়সের নারী ও পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্যে বিভিন্ন বয়সের নারী ও পুরুষের চরিত্ররা উপস্থিত, নাটকের মূল বিষয়বস্তু ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেন্সর জটিলতার কারণে ‘অমীমাংসিত’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে না।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়।

রায়হান রাফী পরিচালিত ঈদে ‘অমীমাংসিত’ স্ট্রিমিং না হওয়ার কারণ জানিয়ে দর্শকদের উদ্দেশে অপারগতা প্রকাশ করেন এই ওটিটি কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “এই ঈদে আপনাদের বহুল প্রতীক্ষিত সিনেমা, রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ আইস্ক্রিন (ওটিটি) প্লাটফর্মে রিলিজ করতে পারছি না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

এসময় আরো জানানো হয়, “যথা সময়ে সমস্ত নিয়ম মেনে সেন্সর বোর্ডে জমা প্রদানের পরও অদ্যাবধি কোন চিঠি না পাওয়াতে আমরা আইস্ক্রিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সেন্সর সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে, অতি দ্রুত আপনাদেরকে জানিয়ে আমরা ‘অমীমাংসিত’ সিনেমা আইস্ক্রিন এ রিলিজ করতে বদ্ধপরিকর।”

বিষয়:অমীমাংসিত আইস্ক্রিন রায়হান রাফি রিয়াজ আহমেদ সেন্সর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…