চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমির ‘হোটেল রিল্যাক্স’, অনেক ‘প্রথম’ এর সমাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
অন্যান্য, বিনোদন
A A

ক্রাইম থ্রিলার গল্প দেখে অভ্যস্ত দর্শকের পরিপূর্ণ আনন্দ দিতে ‘ফুল অব এন্টারটেইন’ ওয়েব সিরিজ বানাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিম অমি। শুক্রবার শেষ হচ্ছে ‘হোটেল রিল্যাক্স’ নামে ছয় পর্বের এই সিরিজের শুটিং। এতে বিশেষ এক অতিথি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

বর্ণিল ক্যারিয়ারে পূর্ণিমা প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। নির্মাতা অমি বলেন, পূর্ণিমা আপু ব্রিলিয়ান্ট পারফর্মার। পুলিশ অফিসারের চরিত্রে তিনি পারফেক্ট। পুলিশের অ্যাকশন অপারেশন দৃশ্যে তাকে দেখা যাবে। তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজের ইচ্ছে ছিল। এবার ব্যাটে-বলে মিললো।

কাজল আরেফিন অমি আরও বলেন, গল্পটা যখন তাকে (পূর্ণিমা) বলি, উনি শুনেই কনফিডেন্টলি গ্রহণ করলেন এবং আমাকে অনুপ্রাণিত করেন।

‘শুটিংয়ে তিনি ভীষণভাবে সাপোর্ট করেছেন। দিন পেরিয়ে মধ্যরাত পর্যন্ত তিনি আন্তরিকভাবে সময় দিয়েছেন। এছাড়া শুটিংয়ের আগে অ্যাকশন দৃশ্যের জন্য তিনি ট্রেনিং করেন। তার ডেডিকেশনে আমিসহ শুটিংয়ের পুরো টিম মুগ্ধ হয়েছি। আসলে গ্রেট আর্টিস্টরা এমনই হয়ে থাকেন।’

বঙ্গ-এর প্রযোজনায় ‘হোটেল রিল্যাক্স’ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। বর্তমানে নির্মিত হওয়া বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

বিগ ক্যানভাসে অমি পুরান ঢাকায় শুটিং করছেন ‘হোটেল রিল্যাক্স’ এর। চলতি মাসের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হয়, শেষ হচ্ছে শুক্রবার। নির্মাতা জানালেন, এখন পর্যন্ত তার ক্যারিয়ারে বেস্ট এনজয়েবল কাজ হতে যাচ্ছে ‘হোটেল রিল্যাক্স’। এতে আরও অভিনয় করছেন তার ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম।

Reneta

রুপালী পর্দায় সাফল্যে মোড়ানো চিত্রনায়িকা পূর্ণিমার ক্যারিয়ার। প্রথমবার ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে তিনি বলেন, অমির ‘ব্যাচেলর পয়েন্ট’সহ অনেক কাজ দেখেছি। সে মিলিনিয়র ডিরেক্টর, কাজের মাধ্যমে ফেমাস হয়েছে। যখন সে হোটেল রিল্যাক্স-এর এই চরিত্রটি আমাকে করতে বললো অতিথি চরিত্র করলেও মনে হয়েছে গল্পে এই চরিত্রটি গুরুপূর্ণ। তাছাড়া এই প্রথম আমি পুলিশ (ডিবি) চরিত্র করলাম। সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা দারুণ।

বঙ্গর চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘হোটেল রিল্যাক্স’-এর মাধ্যমে বঙ্গের ওয়েব সিরিজে ডেভিউ হচ্ছে। সেই সঙ্গে কাজল আরেফিন অমিরও। গল্প নির্মাণ করেছি পপুলার জনরায়। অমির পূর্বের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। ফিকশন বা ড্রামা সিরিজ বানিয়ে বঙ্গ যেভাবে দর্শকের কাছে সুনাম ও ভালোবাসা পেয়েছে আশা করছি, প্রথম ওয়েব সিরিজেও সুনাম ধরে রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিওয়েব সিরিজকাজল আরেফিন অমিচিত্রনায়িকা পূর্ণিমাট্রেনিংড্রামানাটকপূর্ণিমাবঙ্গব্যাচেলর পয়েন্টলিড বিনোদনহোটেল রিল্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT