চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিল্পীরা যখন বোঝে কাজ ভালো হচ্ছে, তখন জান দিয়ে কাজ করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

২০ দিন শুটিংয়ের মাধ্যমে শেষ হলো কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’ এর শুটিং। বেশীরভাগ ওয়েব ফিল্মে যেখানে টেনেটুনে এক সপ্তাহ শুটিং হয়, সেখানে কেন ২০ দিন লাগলো?

নির্মাতার উত্তর, আমি পুরোপুরি ফিল্মের ট্রিটমেন্টের মাধ্যমে ওয়েবের কাজটি করেছি। আমার দিক থেকে কোনো আয়োজনের কমতি রাখিনি। তাই সময় নিয়ে ধীরে ধীরে কাজটি করতে হয়েছে। সিনেমাটিক ট্রিটমেন্ট ছিল, শুধু মুক্তি পাবে ওটিটিতে।

চারপাশের গল্পগুলো হাস্যরস আর বিনোদন দেয়ার মাধ্যমে তুলে ধরে ব্যাচেলর পয়েন্ট, ভাইরাল গার্ল এর জন্য বিরাট সংখ্যক দর্শকের কাছে নিজেকে পরিচিত করে তুলেছেন নির্মাতা অমি। এবার তিনি ‘অসময়’-এ তুলে ধরছেন সোসাইটির মানুষদের শো-অফের গল্প। নির্মাতা বলেন, আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশী পটু! আসলে সবাই আমরা শো অফের বেড়াজালে আটকে আছি। রিয়েলিটি থেকে দূরে সরে গেছি। সমাজের এই শো অফের গল্পগুলো মজাচ্ছলে এই ‘অসময়’ এ বলতে চেষ্টা করেছি।

‘অসময়’ ওয়েব ফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, মনিরা মিঠু, তাসনিয়া ফারিণ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শরাফ আহমেদ জীবন, রুনা খান, লামিমা প্রমুখ। প্রত্যেকেই শুটিংয়ে দারুণ অভিজ্ঞতার কথা জানিয়ে ফেসবুকে ও সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন।

অমি জানান, তার এই কাজটি কারো একার গল্পে নয়। এ কারণে প্রতিটি শিল্পী ও ক্যামেরার নেপথ্যে যারা আছেন তারা সবাই এ কাজের সঙ্গে ইনভলড।

তিনি বলেন, গল্পের সঙ্গে প্রত্যেকে কাজটি নিজেরা ধারণ করে অভিনয় করেছেন। এ কারণে প্রত্যেকেই মনে করেছেন গল্পটি তার। শুটিং করেছি ২০দিন কিন্তু পুরো একটি মাস আমরা সবাই এই কাজটির মধ্যে ছিলাম। কদিন আগে তারিক আনাম খান ভাই ও মনিরা মিঠু আপা রাত দুইটায় বৃষ্টিতে ভিজে শুটিং করেন। ওই রাতে তাদের মতো সিনিয়র শিল্পীরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। শিল্পীরা যখন বোঝে কাজ ভালো হচ্ছে, তখন জান দিয়ে দেয়!

Reneta

‘শুটিং শেষ করে মনে হচ্ছে, পাওয়ারফুল এন্টারটেইনিং কনটেন্ট হবে অসময়। পোস্ট প্রোডাকশন এবং আনুসাঙ্গিক বিষয় ঠিক থাকলে ডিসেম্বরে এটি বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।’

অমির পরিচালনায় ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’ বানিয়ে দেশীয় ওটিটিতে রেকর্ড পরিমাণ সাড়া পায় বঙ্গ। সেই সাফল্যে অমিকে দিয়ে আবার ‘অসময়’ ও ‘আন্ডারওয়ার্ল্ড’ নামে দুটি কনটেন্ট নির্মাণের উদ্যোগ নেয় বঙ্গ।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, পে করে কনটেন্ট দেখার ব্যাপারে আমরা প্রাথমিক পর্যায়ে আছি। আমাদের প্রয়োজন এমন কনটেন্ট যা দর্শককে আকৃষ্ট করে মনোযোগ ধরে রাখতে পারবে। এ ধরনের কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে অমি একজন পরীক্ষিত এবং প্রমাণিত পরিচালক। তাই আমাদের মনে হয়েছে, তার সঙ্গে যদি আমরা আবার কাজ করে যাই তাহলে বঙ্গ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারইরেশ যাকেরওয়েব সিরিজকাজল আরেফিন অমিতারিক আনাম খানতাসনিয়া ফারিণবঙ্গমনিরা মিঠুরুনা খানলামিমালিড বিনোদনশরাফ আহমেদ জীবনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT