বিনোদন

রেস্টুরেন্ট ব্যবসায় নেমে যে কারণে বিপাকে ওমর সানী

নেতা ও রাজনীতিবিদের দৃশ্য, পটভূমিতে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা ও রাজনীতিবিদের একটি ছবি, যেখানে তিনি পটভূমিতে সবুজ গাছের মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রেস্টুরেন্ট ব্যবসায় সরব হয়েছেন ওমর সানী। ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে তার রেস্টুরেন্টের শাখা। তবে ব্যবসায়ী হয়ে ভালো নেই নব্বই দশকের সাড়া জাগানো এই নায়ক। নিজের ফেসবুক পেজে বুধবার (২৭ নভেম্বর) একটি ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছেন, তিনি ভালো নেই। দেশের সাম্প্রতিক অবস্থা আগে থেকে বুঝতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি।

সম্প্রতি ঢাকার পাশ্ববর্তী আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। তিনি জানান, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন।

তিন মিনিটের এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, দেশের এই পরিস্থিতি প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি।

দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-আর্মি সবকিছু মিলে বিনাশ অবস্থা।

ঢাকা এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা। মূলা ছিল গরুর খাবার। দিনাজপুরে ১৫ টাকা কেজি। কিন্তু ঢাকা সিন্ডিকেট করতে গিয়ে ১৬০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই সিন্ডিকেটের মধ্যে আমরা পরাজয় বরণ করছি। পরিবার বলেছিল দেশ ছাড়তে। কিন্তু এই দেশ আমাকে ওমর সানী বানিয়েছে। তাই আমি এদেশের মাটি কামড়ে পড়েছিলাম। কিন্তু এখন হাত ফসকে যাচ্ছে।

বিষয়:ওমর সানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…