চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুব্ধ ওমর সানীর প্রশ্ন, ‘আমাদের দেশে শিল্পীর এতই অভাব?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

নাচ না জেনেও বড় বড় আয়োজনে কিছু কিছু শিল্পীকে প্রায়ই নাচতে দেখা যায়। সে নাচের ভিডিও প্রকাশ্যে এলে হন ট্রলের শিকার! এতে ঢালাওভাবে সবশিল্পীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন নেটিজেনরা।

নাচ না জেনেও নাচতে যাওয়া এসব শিল্পীদের নিয়ে চরম ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়ক ওমর সানী।

এই নায়ক নাচ না জানা এসব শিল্পীদের শিল্পত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমাদের দেশে শিল্পীর এতই অভাব?

সেই সঙ্গে তিনি নিজের আশঙ্কার জায়গা থেকে লিখেছেন, ‘দালালি চামচামী করলেই এগুলোতে পারফর্মেন্স করা যায়।’

ওমর সানী তার পোস্টে আরও লিখেছেন, “শিল্পী সবাই হতে পারে না, সবাই হলে তো হয়েছিল! যারা সিলেকশনে আছেন তারাই চায় না বাংলা চলচ্চিত্র দর্শক দেখুক। যাক নায়করাজ রাজ্জাক (আঙ্কেল) বেঁচে নাই, যদি বেঁচে থাকতেন তাহলে আমাদেরকে থাপড়াতেন।”

ওমর সানীর এই পোস্টে প্রায় চারশো মন্তব্য করেছেন তার অনুসারীরা। এরশাদ রাহাত নামে একজন লিখেছেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সেটা ফিল্ম বলুন বা গানের বিষয়টাই বলুন না কেন সব জায়গায় অযোগ্য লোকের ছড়াছড়ি।

Reneta

অধিকাংশ মন্তব্যই ওমর সানীর পোস্টে সহমত জানিয়েছে। কামরুল হাসান নামে আরেকজন লিখেছেন, এরা দেশের শিল্পের বারটা বাজিয়ে দিচ্ছে।

সিনেমায় কাজ কম করলেও ফেসবুকে বেশ সরব ওমর সানী। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন। বাজারে ডিমের দাম বৃদ্ধি থেকে কদিন আগে সুলতানস ডাইনের খাবার ইস্যুতে পোস্ট দিয়েছিলেন এই নায়ক। এবার ক্ষোভ ঝাড়লেন নাচ না জানা শিল্পীদের পারফর্ম নিয়ে। তবে বিশেষ কোনো ইভেন্ট নিয়ে তিনি সংক্ষুব্ধ কিনা, তা লেখায় পরিস্কার করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওমর সানীগাননাচসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT