বিনোদন

জুনে বড় পর্দায় জমবে নিরব-মিথিলার রসায়ন

অমানুষের প্রথম লুকের ছবি, দুই অভিনেতা বনাম বনাম বনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

অমানুষের প্রথম লুকের ছবি, যেখানে দুই অভিনেতা একটি গাছে দাঁড়িয়ে আছেন, একটি পিস্তল হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী মিথিলা জুটির প্রথম ছবি ‘অমানুষ’।

১৭ জুন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সিনেমা হলে ছবিটি একযোগে প্রদর্শিত হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চিত্রনায়ক নিরব।

গত বছর এপ্রিলে শুরু হয় অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবির শুটিং। এতে একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। জঙ্গলে সেই ডাকাতদের খপ্পড়ে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে। ঘটতে থাকে একের পর এক অঘটন।

ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। প্রথমবার একজন দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে অভিনয় করতে গিয়ে তার মাথায় চুল ফেলে দিতে হয় তাকে। নিরব বলেন, চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই নিরবকে দর্শক আগে কখনই দেখেনি।

পরিচালক অনন্য মামুন বলেন, অমানুষের মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান আজ অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে যেভাবে বলেছি সেভাবেই নিজেকে সঁপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

বিজ্ঞাপন, নাটক ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপকভাবে আলোচনায় থাকা রাফিয়াথ রশিদ মিথিলা ‘অমানুষ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় চুক্তিবদ্ধ হন। নায়ক নিরবের সঙ্গে মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দা।

মিথিলা বলেন, সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। এখন আমি কাজের জন্য প্রস্তুত। তাছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ করেছি।

জনপ্রিয় ফ্রুট ড্রিংকস ‘ফুটিকা’ প্রেজেন্টস ‘অমানুষ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

বিষয়:অমানুষচিত্রনায়ক নিরবনওশাবানিরববড় পর্দামিশা সওদাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…