বিনোদন

চলে গেলেন গ্র্যামি জয়ী তারকা অলিভিয়া নিউটন-জন

অলিভিয়া নিউটন-জনের ছবি, যিনি গ্র্যামি জয়ী তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র ও সংগীতের কিংবদন্তি অলিভিয়া নিউটন-জনের স্মরণে ছবি, যিনি বিশ্বজুড়ে জনপ্রিয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্র্যামি জয়ী গায়িকা এবং অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন মারা গেছেন। ক্যালিফোর্নিয়াতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

অলিভিয়া নিউটন-জনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টে এই খবরটি জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় খামার বাড়িতে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে অলিভিয়া নিউটন-জন শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

৭০-এর দশকে অলিভিয়া নিউটন-জন তার সুকণ্ঠ এবং রূপের সাড়া ফেলে দিয়েছিলেন। চারবার গ্র্যামি জয়ী এই তারকার ‘ফিজিক্যাল’, ‘ইউ আর দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট’ সহ একাধিক গান টপ চার্টে জায়গা করে নিয়েছিল। ১৯৭৮ সালে তিনি এবং জন ট্রাভোলটা অভিনীত ‘গ্রিস’ চলচ্চিত্রের বিপুল জনপ্রিয়তা তাকে রাতারাতি একজন সুপারস্টারে পরিণত করে। এই ছবির একাধিক গান জনপ্রিয়তা পেয়েছিল। ছবিতে অলিভিয়ার চরিত্রের নাম ছিল স্যান্ডি।

ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়িকা অলিভিয়ার ১৯৯২ সালে ব্রেস্ট ক্যানসার ধরা পরে। সেরে গেলেও ২০১৩ সালে আবার শরীরে ফিরে আসে ক্যানসার। আবারও ক্যানসার জয় করেন তিনি। কিন্তু ফের ২০১৭ সালে ফিরে আসে ক্যানসার। প্রায় ৩০ বছর ধরে তিনি ক্যান্সারের চিকিৎসা নিতে হয়েছে তাকে।

সূত্র: সিএনএন

বিষয়:গ্র্যামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…