চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:০৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক শিশু। শনিবার (১ মার্চ) ভোর রাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত সৈয়দ আলম ক্যাম্প ৮ ডব্লিউ ব্লক ই, সাব-ব্লক: এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের পুত্র।

এ সময় তাইফুর (১২) নামক আরও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে ক্যাম্প ৫, ব্লক ডি, সাব-ব্লকঃ ডি/৫ পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। গোলাগুলির খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।নিহত রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রোহিঙ্গাদের মধ্যে উগ্রপন্থী কোনো গোষ্ঠির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃদ্ধ নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আরও চার শিশুর মৃত্যু

জুন ১৫, ২০২৬

ভারতের জনপ্রিয় টেলি অভিনেত্রীর আত্মহত্যা!

জুন ১৫, ২০২৬

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

জুন ১৫, ২০২৬

দুবাই থেকে ঢাকা: বেনজীরকে প্রত্যর্পণের পথে আইনি ও কূটনৈতিক বাধা

জুন ১৫, ২০২৬

রাইস মিল মালিককে ‘রগ কেটে’ হত্যা, সাবেক স্ত্রী আটক

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT