স্বাস্থ্য

হামে আরও চার শিশুর মৃত্যু

আক্রান্ত হাজারের বেশি

শিশু ও পরিবারের সদস্যরা হাসপাতালে ভিড়, উদ্বিগ্ন মা ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ও পরিবারের সদস্যরা হাসপাতালে ভিড়, উদ্বিগ্ন মা ও শিশুদের ছবি, হামে আরও চার শিশুর মৃত্যু সংক্রান্ত খবরের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে।

এর মধ্যে এক শিশুর সরাসরি হাম শনাক্ত হয়েছিল। আর হামের উপসর্গ ছিল তিন শিশুর। চার শিশুর সবাই ঢাকায় মারা গেছে।

এ সময়ে সারা দেশে আরও ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর হাম শনাক্ত হয়েছে ৬৪ শিশুর। মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ শিশু।

আজ সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৬৩ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মারা গেছে ৬৫৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৬ হাজার ৯২৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৪৬৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৭ হাজার ৮৭৮ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়েছে এক হাজার ৩৭ জন।

বিষয়:স্বাস্থ্য অধিদপ্তর হাম হামবিষয়ক প্রতিবেদন হামে শিশুর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…