চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইস মিল মালিককে ‘রগ কেটে’ হত্যা, সাবেক স্ত্রী আটক

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:১২ অপরাহ্ণ ১৫, জুন ২০২৬
অপরাধ, জনপদ, দিনাজপুর
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মোস্তাফিজুর রহমান নামে এক অটো রাইস মিলের মালিকের পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এই হত্যার অভিযোগ উঠেছে নিহতের সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) রাতে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজুর রহমান।

Banglabid

এর আগে শনিবার দুপুরে নিহতের মালিকানাধীন ডিএন অটো রাইস মিলে এ ঘটনা ঘটেছে বলে পুলিশে জানিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগেও অনেকবার মোস্তাফিজুর রহমানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Reneta

নিহত মোস্তাফিজের স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ড তার সাবেক স্ত্রী ঘটিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, নিহত মোস্তাফিজুর রহমান স্থানীয় আলোচিত ব্যবসায়ী জহুরা অটো রাইস মিলের স্বত্তাধিকারি আব্দুল হান্নানের ছোট ভাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঞ্চল্যকর ঘটনাপায়ের রগ কেটে হত্যাবোচাগঞ্জ থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT