চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখে টর্চ লাইটের আলো পড়ায় বৃদ্ধ কৃষককে খুন

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৭:৫৯ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-মোটরসাইকেল-মাইক্রোবাস

চোখের ওপর টর্চ লাইটের আলো পড়ার ঘটনাকে কেন্দ্র করে রনজিৎ রায় (৮৫) নামের এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে মাদক বিক্রেতারা। ঠেকাতে গিয়ে মারপিটের শিকার হয়েছে নিহতের ছেলে ঝন্টু রায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উরফি ইউনিয়নের উরফি গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

রনজিৎ রায়ের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার উরফি গ্রামে মালোপাড়ায়।

Banglabid

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে রনজিৎ রায়ের ছেলে বাবু রায় টর্চ লাইট হাতে নিয়ে উরফি গ্রামে মালোপাড়া ব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এসময় ব্রিজের উপর থাকা মিল্টন খাঁ নামের এক ব্যক্তির চোখের ওপর টর্চ লাইটের আলো পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাবুকে চড় মারে মিল্টন। বিষয়টি বাবু বাড়িতে গিয়ে তার বাবা রনজিৎ রায় ও তার অপর ভাই ঝন্টু রায়কে জানায়। তারা বাবুকে মারার কারণ জানতে চাইলে মিল্টন ও তার লোকজনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিল্টন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রনজিৎ রায় ও তার ছেলেদের ওপর হামলা চালিয়ে রনজিৎ রায় ও ঝন্টু রায়কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৯মিনিটের সময় রনজিৎ রায়কে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল ইসলাম হাসপাতালে ছুটে যান।

অন্যদিকে নিহতের পুত্রবধূ সীমা রায় অভিযোগ করে বলেছেন, খুনি মিল্টন ও শিপন দীঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল। মাদক বিক্রির প্রতিবাদ করায় ওরা আমার শশুর রনজিৎকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জের উরফি ইউনিয়নবৃদ্ধ কৃষক খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT