বিনোদন

বাবা হারালেন সংগীতশিল্পী ঐশী

সংগীতশিল্পী ঐশী তার বাবার সাথে সমুদ্র সৈকতে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী ঐশী তার বাবার সাথে সমুদ্রের পাশে হাসিমুখে ছবি তুলেছেন, পেছনে সমুদ্র ও আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাব্বির।

সাব্বির জানান, আব্দুল মান্নান মিলন নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। এ সময় বাসায় থাকা উনার দুই ছেলে উনাকে হাসপাতালে নিয়ে যান। তারপর ডাক্তার উনাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিকসূত্রে জানা যায়, গত দেড় মাসের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করেন তিনি। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন!

বিষয়:ঐশী গান প্লেব্যাক বাবা শিল্পী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…