চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে তেলবাহী জাহাজে আগুন

তেলবাহী জাহাজে আগুন নিয়ন্ত্রণে আনতে পানি ছিটাচ্ছে উদ্ধারকারী নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে। জাহাজ থেকে ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮ মে সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে জাহাজটিতে আগুন লাগার খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা সেখানে যান।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, এ বাহিনীর শ্যামল বাংলা, বিসিজিটি প্রমত্ত জাহাজ ছাড়াও দুটি হাই স্পিড বোট, চট্টগ্রাম বেইজ ও পতেঙ্গা আউট পোস্টের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। জাহাজ থেকে ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বেলা সোয়া ১১টার দিকে জাহাজের বাইরের আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আগুন জ্বলছিল বলে দায়িত্বরত মিডিয়া কর্মকর্তা জানান।

তিনি বলেন, “জাহাজটিতে কোন ধরনের তেল ছিল, কীভাবে আগুন লাগল, সেসব বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানো শেষ হলে আরো তথ্য সংগ্রহ করা হবে।”

বিষয়:আগুন চট্টগ্রাম বন্দর তেলবাহী জাহাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…