আন্তর্জাতিক

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

ছবি: সংগৃহীত

এশিয়ার বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) দিনের শুরুর লেনদেনেই আন্তর্জাতিক তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। মার্কিন বাজারে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলারে পৌঁছেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে সোমবারের লেনদেন শেষে যুক্তরাষ্ট্রের তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে বন্ধ হয়, যা ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম। একইসঙ্গে এটি জুলাই ২০২২-এর পর মার্কিন তেলের সর্বোচ্চ দাম।

অন্যদিকে, বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারে পৌঁছেছে।

এদিকে, কোনো সমঝোতা দ্রুত না হলে ইরানের অবকাঠামোয় হামলার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ তেলের দাম ঊর্ধ্বমুখী লেনদেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…