চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অফলাইন বাস্তবতা’: দায় এড়ানোর সুযোগ নেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২২
সম্পাদকীয়
A A

ফেসবুকের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, সহিংসতা ও ঘৃণা ছড়ানোর মতো নানান ঘটনায় উস্কানির অভিযোগ বহুদিনের। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে-সহ একাধিক দেশের ক্ষেত্রে সেই অভিযোগ বারবার উঠেছে। এরপরও ফেসবুক এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি বা নিয়েছে বলে দেখা যায়নি।

এমন প্রেক্ষাপটে ফেসবুকের মূলপ্রতিষ্ঠান মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ‘সন্ত্রাসবাদ ও বিপজ্জনক সংগঠনবিরোধী’ প্রধান নবাব ওসমান গতকাল সোমবার ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুক প্ল্যাটফর্মে যা দেখা যাচ্ছে, তা দেশটির অফলাইন বাস্তবতারই প্রতিফলন।’

তার এমন মন্তব্যের অর্থ হলো, তিনি সরাসরি নিজের প্রতিষ্ঠান ফেসবুককে কোনোভাবেই দায়ী করতে চাচ্ছেন না। বরং পরোক্ষভাবে দায় এড়িয়ে গেছেন। অথচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনায় দেখা গেছে,  ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করে ভুয়ো আইডি খুলে তা সারাদেশে দ্রুত ছড়িয়ে দেয়া হয়েছে। আর তা রোধ করতে কোনো কার্যকর পদক্ষেপও ছিল না মেটা। একই ধরনের ঘটনা আরও অনেক দেশেও দেখা গেছে।

Banglabid

তবে নবাব ওসমান স্বীকার করে নিয়েছেন, এই ধরনের ঘটনা বন্ধে মেটাকে আরও সক্রিয় হতে হবে। এ জন্য প্রান্তিক পর্যায়ে সহনশীলতা বাড়াতে নানান ধরনের কাজও করছেন তারা। যে কাজে নাগরিক সমাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন কি বাংলাদেশে চরমপন্থা মনিটরিংয়ের জন্য বাংলা ভাষা ও সংস্কৃতি, বোঝেন; মন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে।

নবাব ওসমানের এসব কথা আসলে এক ধরনের সাফাই। তবে এটা সত্যি বেশিরভাগ ঘটনায় ফেসবুক-মেসেঞ্জারকে ব্যবহার করা হয়েছে। আবার ‘বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুক প্ল্যাটফর্মে যা দেখা যাচ্ছে, তা দেশটির অফলাইন বাস্তবতারই প্রতিফলন।’ তার এই বক্তব্যকেও অস্বীকার করার সুযোগ নেই। একদল মানুষ আছেন, যারা সরকার বা কোনো রাজনৈতিক দলকে বিপদে ফেলতে সাম্প্রদায়িক রঙ লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে। যার বলি হয় নিরীহ সাধারণ মানুষ।

তাই সবার আগে এই অফলাইন বাস্তবতাকে মোকাবিলা করতে হবে। আর এ জন্য মানুষকে আরও সচেতনা করা প্রয়োজন। বিশেষ করে যে কোনো ধর্মীয় ইস্যুতে সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোনো পোস্ট করা যাবে না, যাতে কারো ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। এ জন্য পারস্পরিক সম্মান, শ্রদ্ধা বাড়াতে হবে। তবেই এ থেকে মুক্তি মিলবে বলে আমাদের বিশ্বাস।

Reneta

আমরা মনে করি, এক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে মেটার দায়িত্বও অনেক। এসব নিয়ে তাদেরও সতর্ক থাকতে হবে। সর্বোপরি সতর্ক হতে হবে সরকারকে। যারা এসব কাজে জড়িত, তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। তবেই শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল কিংবা অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসদের সম্মান আমরা রক্ষা করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনকটূক্তিফেসবুকমেটাসামাজিক যোগাযোগ মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা কেন বহিষ্কার করছে হাজার হাজার ভারতীয় নাগরিককে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT