চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাকইউ আর্কিটেকচার এর যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৩, মে ২০২৩
শিক্ষা
A A

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাকইউ আর্কিটেকচার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তিন শতাধিক সদস্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সংগঠনটি। প্রতিযোগিতামূলক এক নির্বাচনের মধ্য দিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাকইউ আর্কিটেকচার এর কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্থপতি রাকিবুল হক। আর জেনারেল সেক্রেটারি ও ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্থপতি শুভাশীষ সাহা ও স্থপতি শরিফুল হক তপু।

শুক্রবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে বর্ণিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন যাত্রা শুরু করে। এর আগে সন্ধ্যা ৭টায় শুরু হয় সংগঠনটির ফাউন্ডেশন শীর্ষক অনুষ্ঠান। চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। পুরো অনুষ্ঠানটি তরুণ স্থপতিদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন সরকারের স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, প্রখ্যাত স্থপতি বিকেএস ইনান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন স্থপতি মুহাম্মদ ফারুক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের মেম্বারশিপ উপদেষ্টা কমিটির সদস্য সচিব স্থপতি আহসানুল হক রুবেল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি শামস মনসুর গনি প্রমুখ।

তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে বহু মেধাবী স্থপতির জন্ম হয়েছে। তারা প্রত্যেকেই স্থাপত্য পেশায় নানাভাবে অবদান রাখছেন। এধরনের সংগঠন তাদের মাঝে সম্পৃক্ততা ও যোগাযোগ তৈরি করবে। এতে তারা স্থাপত্য অঙ্গনে আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অস্থায়ী কমিটির সভাপতি স্থপতি নাজমুস সাকিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের জেনারেল অ্যাসেম্বলি পর্বে স্বাগত বক্তব্য দেন স্থপতি শিহাব আমিন মুস্তফা। এছাড়াও স্থপতি আহমেদ বিন পারভেজ ও স্থপতি ফারমিন আহসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অস্থায়ী কমিটির সহ-সভাপতি স্থপতি রহমতুল আজিজ রোহিত, স্থপতি অর্ঘ্য সাহা প্রমুখ।

আলোচনা শেষে অ্যাসোসিয়েশনের সংবিধান উপস্থাপন করেন স্থপতি নাজমুস সাকিব চৌধুরী। এছাড়া আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরেন স্থপতি মোবাশ্বের মিয়াদ ও সাদিয়া ইশতিয়াক।

Reneta

অ্যাসেম্বলি পর্ব শেষে অতিথিদের আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনেকে গান পরিবেশন করেন।

সবশেষে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। নির্বাহী কমিটি নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২৫ জন প্রার্থী। এতে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন স্থপতি মো. কায়সার হোসেন এবং স্থপতি শারারা খান। জেনারেল সেক্রেটারি ও ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্থপতি শুভাশীষ সাহা ও স্থপতি শরিফুল হক তপু। জেনারেল লিগ্যাল কাউন্সিল পদে নির্বাচিত হয়েছেন স্থপতি তাহেরা তাবাসসুম।

সেক্রেটারি (মেম্বারশিপ অ্যান্ড অ্যালামনাই লিয়েসন) পদে স্থপতি ফাইয়াজ হাসনাইন খান, সেক্রেটারি (প্রফেশনাল ডেভেলপমেন্ট) পদে স্থপতি সাফা বিনতে সাইফুল্লাহ, সেক্রেটারি (ক্যারিয়ার অ্যাডভাইস) পদে স্থপতি মো. জাহিদুল হক বনি, সেক্রেটারি (ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভিটিজ) পদে স্থপতি আদিবা আহসান আমিন, সেক্রেটারি (কমিউনিকেশন অ্যান্ড আর্কাইভিং) পদে স্থপতি মোবাশ্বের মিয়াদ নির্বাচিত হয়েছেন।

সেক্রেটারি (ইনোভেশন, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন) পদে স্থপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি (সাস্টেইনেবিলিটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন) পদে স্থপতি সাকিব ইন্তিসার হোসেন, সেক্রেটারি (কমিউনিটি সার্ভিস অ্যান্ড সোশ্যাল অ্যাঙ্গেজমেন্ট) পদে স্থপতি মাহমুদা আলম, সেক্রেটারি (গ্লোবাল আউটরিচ) পদে স্থপতি তানজিয়া ইসলাম নির্বাচিত হয়েছেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন স্থপতি ফারাহ নাজ এবং স্থপতি কাজী আরেফিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালামনাই অ্যাসোসিয়েশনব্র্যাক বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT