চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকে গুলিবিদ্ধ উড়িষ্যার সেই স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শেষ রক্ষা হয়নি বুকে গুলিবিদ্ধ উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক তথ্য জানিয়েছে।

রোববার বেলা ১টার দিকে ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে একজন সহকারী সাব ইন্সপেক্টরের হাতে গুলিবিদ্ধ হন নব কিশোর দাস। পর পর দু’বার গুলি করা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরের বুকে। তবে গুলি লাগার পরেই মন্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে।

প্রায় সঙ্গে সঙ্গেই ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নবকিশোরকে। সেখান থেকে বিমানে করে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মন্ত্রীকে দ্রুত জরুরি চিকিৎসা দেয়া হয়। তাঁর ক্ষতস্থানে অস্ত্রোপচারের পাশাপাশি তাঁকে আইসিইউ পরিষেবাও দেয়া হয়েছিল। কিন্তু কোনও চেষ্টাই শেষপর্যন্ত কাজে লাগেনি।

হাসপাতাল সূত্রে খবর, বুকে গুলি লাগায় মন্ত্রীর হৃদযন্ত্রে আঘাত লাগে। তবে কৃত্রিম ভাবে সেটি সচল রাখার ব্যবস্থা করেছিলেন হাসপাতালের চিকিৎসকদের দল। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বিকেলের দিকে দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যায় মৃত্যু হয় মন্ত্রীর।

Reneta

এক প্রত্যক্ষদর্শী বলেন, যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তার পরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখি।

পুলিশ জানিয়েছে, উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের পোষাকেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনও জানা যায়নি। রোববার ব্রজরাজনগরের এই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT