চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলতে পারবেন না উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেই গুরুতরভাবে হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েন কেন উইলিয়ামসন। আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ম্যাচের পর জানা গিয়েছিল আইপিএলে তার আর খেলা হচ্ছে না। এবার এসেছে আরও বড় দুঃসংবাদ। অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে।

গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে খেলতে এসেছিলেন উইলিয়ামসন। চোটে পড়ার পর তিনি দেশে ফিরে গেছেন। তার হাঁটুর চারপাশে এখনো ফোলাভাব রয়েছে। সেটি কমে গেলে তিন সপ্তাহের মধ্যে কিউই ব্যাটারের অস্ত্রোপচার করানো হবে।

নিউজিল্যান্ডের জন্য উইলিয়ামসনের বিশ্বকাপে না থাকাটা হবে বড় ধাক্কা। ৩২ বর্ষী ক্রিকেটার ১৬১ ওয়ানডে ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরিসহ ৪৭.৮৩ গড়ে করেছেন ৬,৫৫৪ রান।

উইলিয়ামসন বলেন, স্বাভাবিকভাবেই এ ধরনের চোট পাওয়া হতাশাজনক। তবে এখন অস্ত্রোপচার করা এবং পুনর্বাসন শুরু করাতেই আমার মনোযোগ। এতে কিছুটা সময় লাগবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে আমি যা করণীয় তাই করব।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে ডিপ স্কয়ার লেগ বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ নেয়ার চেষ্টা করার সময় উইলিয়ামসন বাজেভাবে পড়ে যান। তার ডান হাঁটু শরীরের নিচে চাপা পড়েছিল।

কিউইদের কোচ গ্যারি স্টেড হতাশাভরা কণ্ঠে বলেন, আপনি কেনকে শুরু থেকেই দলে নিতে চাইবেন। তবুও কেন একজন নেতা এবং দলের মধ্যে তিনি এমন এক ব্যক্তি যে আমাদের উপর বড় প্রভাব পড়ে। তার সুস্থতার ব্যাপারে আমরা আশা ছাড়িনি। তবে এখনকার বাস্তবতায় তা অসম্ভব মনে হচ্ছে।

Reneta

আমাদের প্রথম চিন্তা এই মুহূর্তে কেনের পাশে থাকা। এটা তার জন্য কঠিন সময়। এমন এক কঠিন আঘাত এসেছে যা আপনার কাছে অপ্রত্যাশিত।

টম ল্যাথাম এ বছর উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডে দলের নেতৃত্বও তিনি দেবেন। বিশ্বকাপে অধিনায়কত্ব পাওয়ার দৌড়েও ল্যাথাম এগিয়ে থাকতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩গুজরাটচেন্নাইনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT