চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ হারানোর পর প্রথম মুখ খুললেন রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত প্রতাপে খেলতে থাকে স্বাগতিক ভারত। গ্রুপপর্বের নয়টি ম্যাচের পর সেমিফাইনালে নিউজিল্যান্ডকেও পাত্তা দেয়নি রোহিত শর্মার দল। তবে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পথ হারায় দলটি, সেটাই শেষ ম্যাচ যার মাধ্যমে স্বপ্ন ভেঙেচুরে একাকার হয় পুরো ভারতের। এরপর অনেক দিন আড়ালেই ছিলেন মারকুটে এ ওপেনার। আহমেদাবাদে ফাইনালের ২৪ দিন পর এক ভিডিও বার্তায় মাধ্যমে এবার মুখ খুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ভিডিওতে রোহিত বলেছেন, ‘এর থেকে কিভাবে বের হয়ে আসবো আমার কোনো ধারণা ছিল না। প্রথম কিছু দিন আমি জানতামই না কি করব। আমার পরিবার, বন্ধু-বান্ধব সবাই আশেপাশের বিষয়গুলোকে হালকা করার চেষ্টা করছিল যা আমাকে বেশ স্বস্তি দেয়।’

‘এটা হজম করা সহজ না, কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। জীবনে আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু, সত্যি কথা বলতে এটা বেশ কঠিন ছিল। কিন্তু শুধু সামনে এগিয়ে যাওয়ার মত সহজ ছিল না।’

‘৫০ ওভারের ম্যাচ দেখতে দেখতে আমি বড় হয়েছি, এবং এটাই আমার কাছে পরম বিষয়। ওই বিশ্বকাপকে সামনে রেখেই আমরা কাজ করেছি…এবং এটা বেশ হতাশাজনক, তাই না? যদি এটার মধ্য দিয়ে না যেতে পারেন, যা চান তা না পান, এতদিন ধরে যা খুঁজছেন তা না পান, যার স্বপ্ন দেখছেন আপনি হতাশ হবেন সে সময়।’

সবকিছু দিয়ে খেলার কথা উল্লেখ করে ৩৬ বর্ষী রোহিত বলেন, ‘আমাদের পক্ষে যা কিছু করার ছিল তার সবটুকু করেছি। আপনি পারফেক্ট ম্যাচ খেলতে পারবেন না, সেটা হবেও না, কাছাকাছি খেলবেন। দলের অন্যান্য বিষয়গুলো যদি দেখেন, আমি সত্যিই আমার দল নিয়ে গর্বিত। কারণ আমরা যেভাবে খেলেছি তা অসাধারণ। আমি নিশ্চিত, ফাইনালের আগপর্যন্ত আমাদের খেলা সবাই উপভোগ করেছে।’

‘ফাইনালের পর জীবনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল, যার কারণে আমার কোথাও যাওয়া প্রয়োজন যেখানে এসব কিছু নেই। তারপর যেখানে যাচ্ছিলাম সবাই আমাদের প্রচেষ্টাকে বাহবা দিচ্ছিলো, উপলদ্ধি হলে কত ভালো খেলেছিলাম আমরা। তারা সবাই, আমাদের সাথে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন বুনছিল।’

Reneta

‘আমার জন্য, তারা সবাই আমার কাছে আসছিল এবং বলছিল আমাদের জন্য তারা গর্বিত। তাদের সাথে থেকে আমি বেশ ভালো বোধ করছিলাম। তারা আমাদের প্রতি কোনো রাগ প্রকাশ, দুঃখ, ক্ষোভ প্রকাশ করেনি, যা ছিল তার পুরোটাই ভালোবাসা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডফাইনালভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT