চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

হতশ্রী বিশ্বকাপ শেষের পর এবার বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। দলটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে এমন সিদ্ধান্ত নিয়ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বলেছে, , আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসেবে তার বাধ্যবাধকতাগুলির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান এবং প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।

যার ফলশ্রতিতে এই নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারা আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার শর্তগুলো আইসিসির বোর্ড সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে যথাসময়ে জানাবে।

চলতি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে পুরো ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তবর্তীকালীন দায়িত্ব বুঝিয়ে দেয়। দেশটির আদালত সেই আদেশ বাতিল করে পুরোনো কর্তাদের বহাল করে।

আদালতের ওই আদেশের দুইদিন পর দেশটির সংসদে সরকারি দল ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস করা হয়। গত বৃহস্পতিবার ‘দুর্নীতিগ্রস্থ এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) ম্যানেজমেন্ট প্রত্যাহার’ নামে একটি বিল সংসদে উত্থাপন করেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। উত্থাপন করা বিলে সরকারদলীয় নেতা নিমাল সিরিপালা ডি সিলভা সম্মতি প্রদান করেন। এরপর চূড়ান্ত প্রস্তাব পাস হয়।

এরপরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং দেশটির সদস্য পদ স্থগিত করে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল শ্রীলঙ্কা।

Reneta

এর আগে ২০১৯ সালে সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে আইসিসি। জিম্বাবুয়ের পর দ্বিতীয় পূর্ণ সদস্য দল হিসেবে নিষেধাজ্ঞার সম্মুখীন হল শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিষিদ্ধলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে তেহরানে লাখো মানুষের ঢল

জুলাই ৬, ২০২৬

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT