চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়েও ভারতের রাজত্ব, শীর্ষে গিল-সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ভারত। অপরাজিত ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। এবার র‌্যাঙ্কিংয়েও রাজত্ব তাদের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান ভারতীয়দের। ব্যাটারদের শীর্ষে শুভমন গিল, আর বোলার শীর্ষে মোহাম্মদ সিরাজ।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বকাপের শুরুর দিকে খেলতে পারেননি শুভমন গিল। পরের ছয়টি ম্যাচে দলের হয়ে ঝলক দেখিয়েছেন ভারতীয় ওপেনার। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে দেখা পেয়েছেন ফিফটি পেরুনো ইনিংসের। ৬ ইনিংসে করেছেন ২১৯ রান। দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেয়েছেন এবার তিনি। বাবর আজমকে পেছনে ফেলে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি। বিশ্বকাপ বল হাতে উজ্জ্বল ভূমিকা পালন করা মোহাম্মদ সিরাজও ওঠে এসেছেন বোলারদের র‌্যাকিংয়ের শীর্ষে।

গিল-সিরাজ ছাড়াও দুই বিভাগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছেন আরও দুই ভারতীয় ক্রিকেটার। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের চারে আছেন বিরাট কোহলি। বোলারদের চারে ওঠেছেন কুলদীপ যাদব। এছাড়া জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি রয়েছেন শীর্ষ দশে। বড় পরিবর্তন হয়েছে গত সপ্তাহে শীর্ষে ওঠে আসা শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তানি পেসার নেমেছেন টেবিলের পাঁচে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বল হাতে বেশ উন্নতি করেছেন শরিফুল ইসলাম। তাসকিন-মিরাজও এগিয়েছেন। তবে অবনতি হয়েছে সাকিব-মোস্তাফিজের।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে সাকিব আল হাসান। তিনিও পিছিয়েছেন একধাপ। ১৫ পয়েন্ট কমে ৫৬৮ পয়েন্ট নিয়ে নেমেছেন ২৩ নম্বরে। উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। মোস্তাফিজুল রহমানকে পেছনে ফেলে টাইগারদের দ্বিতীয় সেরা বোলার এখন তিনি। ৫১৭ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০ নম্বরে। অন্যদিকে দুই ধাপ পিছিয়েছেন মোস্তাফিজ। ৫১৫ পয়েন্ট নিয়ে নেমেছেন ৪১ নম্বরে।

তাসকিন আহমেদের উন্নতি হয়েছে তিন ধাপ। ৪৬২ পয়েন্ট নিয়ে ওঠে এসেছেন ৬৫ নম্বরে। র‌্যাঙ্কিয়ে শরীফুলের উন্নতি চোখে লাগার মত। ১৫ ধাপ এগিয়েছেন তিনি। গত সপ্তাহে ৪১৪ পয়েন্ট নিয়ে ৮৮ নম্বরে থাকা টাইগার পেসার ওঠে এসেছেন ৭৩ নম্বরে, পয়েন্ট ৪৩৪।

Reneta

বিশ্বকাপ স্কোয়াডে থাকা টাইগার বোলারদের মাঝে আর কারও জায়গা হয়নি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা একশোতেই।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে টাইগারদের হয়ে চোখ ধাঁধানো উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত’র। ১৩ ধাপ এগিয়ে ৫০২ পয়েন্ট নিয়ে ওঠে এসেছেন ৬৫ নম্বরে। সাকিব এগিয়েছেন চার ধাপ ৫৭৬ পয়েন্ট নিয়ে ওঠে এসছেন ৪২ নম্বরে।

দুই পয়েন্ট কমলেও মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থানে পরিবর্তনে আসেনি। ৫৪৪ পয়েন্ট নিয়ে এককভাবে ৪৮ নম্বরে তিনি। গত সপ্তাহে ৫৪৬ পয়েন্ট নিয়ে মিচেল মার্শের সঙ্গে যৌথভাবে ৪৮ নম্বরে ছিলেন তিনি।

অবনমন হয়েছে মুশফিকুর রহিম লিটন দাসের। একধাপ পিছিয়ে ৬০৪ পয়েন্ট নিয়ে নেমেছেন ৩১ নম্বরে। লিটন নেমেছেন একধাপ। ৫৪০ পয়েন্ট নিয়ে ৫২ নম্বরে টাইগার ওপেনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকুলদীপকোহলিগিলতাসকিনবাবরবাংলাদেশমুশফিকর‌্যাঙ্কিংলিড স্পোর্টসশাহিনসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT