ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দুদল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা টেবিলের দ্বিতীয় স্থানে আছে। কিউইরা সমান খেলায় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৭১ ম্যাচে মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। জয়ের দিক দিয়ে এগিয়ে প্রোটিয়ারা, জিতেছে ৪১ ম্যাচে। অপরদিকে, ব্ল্যাক ক্যাপস বাহিনী ২৫ ম্যাচে জয় পায়। পাঁচটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বিশ্বকাপে জয়ের ক্ষেত্রে অবশ্য এগিয়ে নিউজিল্যান্ড। আটবারের মোকাবেলায় ছয় ম্যাচে জিতেছে কিউইরা। সাউথ আফ্রিকা দুটিতে জয়ের মুখ দেখে। সবশেষ ২০১৯ বিশ্বকাপে কিউইরা ৪ উইকেটে জিতেছিল।







