চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচে হবে নাচা-গানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা। বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে প্রতিযোগিতা। ওয়ানডে বিশ্বকাপের শুরুতে অবশ্য ছিল না সেই আমেজ। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছে ভারত বিশ্বকাপের লড়াই। যা অবশ্য হতাশ করেছে দর্শকদের। এবার খবর এসেছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে নাকি জমকালো অনুষ্ঠানের আয়োজন করবে বিসিসিআই।

১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারণে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ শুরুর আগে আধাঘণ্টার জমকালো একটি অনুষ্ঠান হতে পারে। ইতোমধ্যে ম্যাচটির নিরাপত্তায় ১১ হাজার ভারতীয় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন গোল্ডেন টিকিট প্রাপ্ত অতিথিরা। বিশ্বকাপ শুরুর আগে গোল্ডেন টিকিট তুলে দেয়া হয়েছে শচীন টেন্ডুলকার, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে। সেই সঙ্গে বেশ কয়েকজন তারকাও থাকবেন সেখানে।

বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। শেষ হবে ১টা ১০ মিনিটে। এরপরই দুই দেশের ক্রিকেটাররা মাঠে নামবেন। অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন তা অবশ্য জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানভারতরজনীকান্তলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগ পরীক্ষা: এমসিকিউতে উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার ভোটে উত্তেজনার পারদ চড়া

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার, অর্থনীতি ও রাজনীতির ত্রিমুখী চ্যালেঞ্জে সরকার, বলছে ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিৎজারজয়ী সম্পাদক ড্যান এগেনের মৃত্যু

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT