ক্রিকেট

আগে মা, পাকিস্তান ম্যাচের আলাপ পরে

ভারতের ক্রিকেটার উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

জাসপ্রীত বুমরাহ এবারের বিশ্বকাপে শুরুর দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। আহমেদাবাদে জন্ম নেয়া ভারতীয় পেসার একদিন পর নিজ শহরে লড়বেন পাকিস্তানের বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সব ফেলে মাকে দেখতে যাচ্ছেন তিনি।

শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। মাঠটিতে প্রথমবার খেলতে চলেছেন বুমরাহ। নিজ শহরে ম্যাচে নামার আগে অবশ্য পরিবারকে প্রাধান্য দিচ্ছেন। জানিয়েছেন, পাকিস্তান ম্যাচের আগে মায়ের সঙ্গে দেখা করা হবে তার প্রথম অগ্রাধিকার।

বুমরাহ’র বয়স পাঁচ বছর হওয়ার আগেই বাবা মারা যান। স্কুল শিক্ষিকা মা দলজিৎ একা লড়ে বড় করে তোলেন তাকে। আফগানিস্তান ম্যাচ শেষে ২৯ বর্ষী পেসার বলেছেন, ‘আমি কিছুদিনের জন্য দূরে ছিলাম। বাড়িতে আমার মাকে দেখে খুশি হবো। আমি তাকে দেখতে যাচ্ছি। এটা আমার জন্য প্রথম মৌলিক জিনিস।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান বুমরাহ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…