চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে দিশেহারা করে তারা এলেন-গেলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানের খাতা না খুলেই ড্রেসিংরুমে ফেরেন লিটন দাস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আশা জাগালেও বেশিক্ষণ থাকতে পারেননি তানজিদ হাসান তামিম। দারুণ ছন্দে থাকা মেহেদী হাসান মিরাজও ছুঁড়ে এসেছে উইকেট। নাজমুল হোসেন শান্ত হতাশ করেছেন আরেকবার। দ্রুত ৪ ব্যাটার হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। সাকিব আল হাসান ৩ ও মুশফিকুর রহিম ১৮ রানে ক্রিজে আছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন, যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তানজিদ হাসান তামিম! বিশ্বকাপের মতো বড় মঞ্চে ওপেনার হিসেবে নিজেকে মেলে ধরতে হচ্ছেন ব্যর্থ। নিউজিল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাসী শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।

Banglabid

লোকি ফার্গুসনের করা অষ্টম ওভারের শেষ বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে সরাসরি ডেভন কনওয়ের হাতে ক্যাচ দেন তানজিদ তামিম। ১৭ বলে ৪টি চারে ১৬ রান করেন এ ব্যাটার।

বড় ইনিংস খেলার সম্ভাবনায় ভালোই এগোচ্ছিলেন মিরাজ। এরপর তার যাত্রাভঙ্গ। ফার্গুসনের বলে ৩০ রান করে ডিপ স্কয়ার লেগে ম্যাট হেনরির তালুবন্দি হন, ৪৬ বলে ৪ চারের ইনিংস খেলে।

গ্লেন ফিলিপস ১৩তম ওভারে বল হাতে নিয়েই পান সাফল্য। লেগ সাইডে শট খেলেন ৭ রান করা শান্ত। মিড উইকেটে দারুণ ক্যাচ নেন কনওয়ে।

Reneta

এর আগে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ট্রেন্ট বোল্টের করা ম্যাচের প্রথম বলেই ফ্লিকে বাতাসে বল ভাসান লিটন। স্কয়ার লেগে থাকা ম্যাট হেনরি খানিকটা শারীরিক ভারসাম্য হারালেও বল ধরতে ভুল করেননি। শূন্যরানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে টিম টাইগার্স।

বোল্টের করা পঞ্চম বলে আউট হতে পারতেন তানজিদ তামিম। লেগ সাইডে স্টাম্পের বাইরের বলে ফ্লিক করলেও ঝাঁপিয়ে গ্লাভসে বল জমাতে পারেননি টম ল্যাথাম। ফাইন লেগ দিয়ে বল সীমানার বাইরে চলে যায়।

অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজও। তৃতীয় ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। মিরাজ শট খেললে প্রথম স্লিপে থাকা ড্যারিল মিচেল ঝাঁপিয়ে অনেকটা বাতাসে ভেসেও ক্যাচের পর্যায়ে যেতে পারেননি, হয়ে যায় চার রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনে ‘গোল্ডেন ডাক’ লিটন

পরবর্তী

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালে দর্শকের ঢল

পরবর্তী
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের জন্য খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালে দর্শকের ঢল

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত মুজিব সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব কারণে অবশ্যই ‘মুজিব’ সিনেমাটি দেখা উচিত

সর্বশেষ

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬

ভিখারি সেজে ৮ ঘণ্টায় ৪ হাজার রুপি আয় ইউটিউবারের

আগস্ট ২১, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT