চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪৫ পর্যন্ত যেতে পারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টপঅর্ডারে ব্যর্থতায় চাপে পড়া বাংলাদেশকে টেনে তুলেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বড় কিছুর আশা জাগিয়ে ফিরেছেন দুজনই। পরে ইনিংস দীর্ঘ করতে পারেননি অন্যকেউ। শেষদিকে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার লড়াইয়ে কিউইদের ২৪৬ রানের লক্ষ্য দিতে পেরেছে টিম টাইগার্স।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। সাকিব-মুশফিকের অনবদ্য জুটির পর রিয়াদের অপরাজিত ৪০ রানে ৯ উইকেটে ২৪৫ রানের সংগ্রহ পেয়েছে লাল-সবুজের দল।

শুরুতে রানের খাতা না খুলেই ড্রেসিংরুমে ফিরে যান লিটন দাস। ট্রেন্ট বোল্টের করা ম্যাচের প্রথম বলে ফ্লিকে বাতাসে বল ভাসান। স্কয়ার লেগে থাকা ম্যাট হেনরি খানিকটা শারীরিক ভারসাম্য হারালেও বল ধরতে ভুল করেননি। শূন্যরানে প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে আশা জাগালেও বেশিক্ষণ থাকতে পারেননি তানজিদ হাসান তামিম। তিনি নিজেকে মেলে ধরতে হচ্ছেন ব্যর্থ। নিউজিল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাসী শুরু করে ইনিংস বড় করতে পারেননি। লোকি ফার্গুসনের করা অষ্টম ওভারের শেষ বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে কনওয়ের হাতে ক্যাচ দেন। ১৭ বলে ৪টি চারে ১৬ রান করে যান তানজিদ।

দারুণ ছন্দে থাকা মেহেদী হাসান মিরাজ বড় ইনিংস খেলার সম্ভাবনায় ভালোই এগোচ্ছিলেন। এরপর তার যাত্রাভঙ্গ। ফার্গুসনের বলে ৩০ রান করে ডিপ স্কয়ার লেগে ম্যাট হেনরির তালুবন্দি হন, ৪৬ বলে ৪ চারের ইনিংস খেলে।

গ্লেন ফিলিপস ১৩তম ওভারে বল হাতে নিয়েই পান সাফল্য। লেগ সাইডে শট খেলেন ৭ রান করা শান্ত। মিড উইকেটে দারুণ ক্যাচ নেন কনওয়ে। দ্রুত ৪ ব্যাটার হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

Reneta

খাদের কিনারা থেকে টাইগারদের টেনে তোলেন সাকিব ও মুশফিক। ২৭তম ওভারের প্রথম বলে ফার্গুসনের বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন মুশফিক। ৫২ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ৫টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।

৩০তম ওভারে লোকি ফার্গুসনের উপর চড়াও হন সাকিব। চতুর্থ বলে ছক্কা হাঁকান মিডঅনের উপর দিয়ে। পরের বলেও একইভাবে খেলতে গিয়ে টপ এজ হয়ে ধরা পড়েন টম ল্যাথামের হাতে। ৫১ বলে ৪০ রান করে ফিরে যান সাজঘরে।

সাকিব ফেরার পর তাওহীদ হৃদয়কে নিয়ে ভালোভাবে এগোচ্ছিলেন মুশফিক। ৩৬তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৭৫ রানে হেনরির শিকার হন মুশফিক। ৬টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে ৬৬ রান করে ফিরে যান বোল্ড হয়ে।

৩৮তম ওভারের পঞ্চম বলে বোল্টের দ্বিতীয় শিকার হন হৃদয়। ২৫ বলে ১৩ রান করেন। হৃদয়ের উইকেট তুলে ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম উইকেট পূর্ণ করেন বোল্ট। ১০৭ ইনিংসে এমন মাইলফলক স্পর্শ করেন কিউই পেসার।

৪২তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদকে নিয়ে বোর্ডে বাংলাদেশের রান ২০০ পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ভালোই খেলছিলেন তাসকিন। ইনিংস লম্বা করতে করতে পারেননি যদিও। দুই ছক্কায় ১৯ বলে ১৭ রান করে ফেরেন। ৪৫তম ওভারের শেষ বলে দলীয় ২১৪ রানে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে মিচেল স্যান্টনারের শিকার হন তাসকিন।

৪৮তম ওভারের শেষ বলে হেনরির দ্বিতীয় শিকার হন মোস্তাফিজ। উড়িয়ে মারতে গিয়ে টপ এজে ধরা পড়েন ল্যাথামের হাতে। ১০ বলে ৪ রান করেন। শরিফুল ইসলামকে নিয়ে ইনিংস শেষ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার তারকা অপরাজিত থাকেন ৪৯ বলে ৪১ রানে। শরিফুল ৩ বলে ২ রানে।

কিউইদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেন দুটি করে উইকেট। মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডবাংলাদেশমুশফিকসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT