শেখ মেহেদীকে নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

Cricket officials and players standing on the pitch at the ICC Men’s Cricket World Cup 2023 in India. Channel i News – চ্যানেল আই নিউজ
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। খানিক পর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় গড়াবে লড়াই।
বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে আজ খেলবেন শেখ মেহেদী হাসান। আফগানিস্তানেরম্যাচের মতোই তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টিম টাইগার্স। পেস আক্রমণে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অপরদিকে, ইংল্যান্ডের একাদশে একটি পরিবর্তন এসেছে। মঈন আলীর পরিবর্তে খেলবেন রিচি টপলে।
টি স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২ খেলাটি সম্প্রচার করবে। অনলাইনে ম্যাচটি দেখাবে র্যাবিটহোল। বাংলাদেশ বেতার ও রেডিও ভূমি খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, , স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিচি টপলে।






