ক্রিকেট

পাকিস্তানের ‘দুঃসংবাদ’ দীর্ঘ হচ্ছে

পাকিস্তান ক্রিকেট দলের স্বাগত জানানো হচ্ছে, খেলোয়াড়রা হাতে ব্যানার নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের জন্য স্বাগত জানাতে দর্শকরা ব্যানার ও প্ল্যাকার্ড দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে এরইমধ্যে এক ম্যাচ খেলে দ্বিতীয়টিতে নেমে গেছে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয়ও তুলেছে বাবর আজমের দল। ছন্দে থাকা পাকিস্তানের ভিসা জটিলতা যেন পিছু ছাড়ছেই না। বিশ্বকাপ শুরুর আগে ভারতে যাওয়া নিয়ে খেলোয়াড়দের ভিসা জটিলতার পর একই জটিলতায় পড়েছেন দেশটির সংবাদকর্মী ও সমর্থকগোষ্ঠী। যার সমাধান দৃশ্যমান হচ্ছে না সহসাই।

এসব নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে হতাশাও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতেও আসেনি কোনো আশা জাগানিয়া বার্তা। পাকিস্তান সরকারকে ভিসা বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে পিসিবি।

আইসিসি অবশ্য জানিয়েছে টুর্নামেন্টের জন্য আইসিসি দ্বারা স্বীকৃত পাকিস্তানের ৬০ জন সাংবাদিককে ভিসা দেয়ার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কাজ করে চলেছে তারা। পাকিস্তান থেকে কতজন সমর্থক শেষপর্যন্ত সীমান্ত অতিক্রম করতে পারবেন সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই এখনও।

১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচ দেখতে পাকিস্তান থেকে বড় সংখ্যক সমর্থক ভারতে যাওয়ার অপেক্ষায় আছেন। পিসিবির আশা, ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ভিসা সমস্যার সমাধান করা হবে।

বিষয়:আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…