চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলির বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন ব্যাটিং কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিত-কোহলি

৩৭ বর্ষী বিরাট কোহলি এবং ৩৮ বর্ষী রোহিত শর্মা, অবসরের কাছাকাছি আছেন। টেস্ট ও টি-টুয়েন্টি জার্সি তুলে রেখেছেন দুজনই। এখন দাপটের সাথে ভারতের ওয়ানডে দলে টপ অর্ডার সামলে চলেছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তারা থাকবেন কিনা, সে নিয়ে আলোচনার শেষ নেই। সবশেষ জবাব দিলেন দলটির ব্যাটিং কোচ সিতাংশু কোটাক।

রোববার সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে কোহলি এবং রোহিতের ব্যাটিং নৈপুণ্যে ৩৪৯ রানের পুঁজি গড়েছিল ভারত। জয় নিয়েও মাঠ ছেড়েছে। ম্যাচে ছক্কায় রেকর্ড গড়েছেন রোহিত। ২৭৭ ম্যাচে ৩৫২ ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ শিখরে এখন তিনি। সেদিন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৩তম শতকের দেখা পেয়েছেন কোহলি। ওয়ানডেতে ৫২তম শতক তার, ১২০ বলে ১৩৫, ১১ চার ৭ ছক্কায়।

রোহিত-কোহলিকে ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে কিনা, পরে এমন প্রশ্নে ব্যাটিং কোচ বলেছেন, ‘জানি না কেন এসব নিয়ে ভাবতে হবে। তারা দারুণ ব্যাট করছেন। আপাতত ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোন কারণই দেখি না।’

Banglabid

‘কোহলি যেমন ব্যাট করছেন, সেটা দারুণ। আমি সত্যিই বিশ্বকাপ নিয়ে ভাবছি না। যেভাবে পারফর্ম করছেন, যেভাবে ফিটনেস ধরে রাখছেন, এতে এমুহূর্তে কোন প্রশ্নই ওঠে না।’

দলে এখনও রোহিত এবং কোহলি দারুণ প্রভাব রয়েছে। তাদের ব্যাটিং এখনও দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করছে। সিতাংশু বলেছেন, ‘তারা দুজনই অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। তাদের থাকা, তাদের জুটি, এসবই দলের জন্য বিশাল পরিবর্তন আনে। তারা দারুণ ব্যাট করেছেন, এতে কোন সন্দেহ নেই।’

‘তারা অসাধারণ একটি ইনিংস খেলেছেন। কোহলি দারুণ ব্যাট করেছেন, শুধু ওয়ানডে নয়, সব ফরম্যাটেই ভালো করেছেন। এটি তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। নিঃসন্দেহে একজন অসাধারণ খেলোয়াড়। দায়িত্ব নিয়েছেন, এবং যেভাবে ব্যাট করেছেন তা সত্যিই চমৎকার। আমার মনে হয় তার পিঠ ঠিক আছে। যতটুকু জানি, ঠিকই আছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপওয়ানডেকোহলিভারতরোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT