চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে জাতীয় শোক দিবস পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তারা ও উপস্থিত দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।

সোমবার রাজধানীর মিরপুরে পাথওয়ের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল দোয়া, ও মোনাজাত করা হয়। পরে আলোচনা সভা ও কোমলমতি শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও গণভোজ এবং তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলনসহ নানান কর্মসূচি পালন করে পাথওয়ে। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মিরপুরের প্রায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত তৃতীয় লিঙ্গের কান্তা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে সমাজে এতো অবহেলিত হয়ে থাকতে হতো না। সমাজের মূলস্রোতে ফিরিয়ে দেশের উন্নয়নে আমাদেরকেও কাজ করার সুযোগ করে দিতেন। তার ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ তৃতীয় লিঙ্গের মানুষের কর্মস্থানে সরকার প্রধানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এগিয়ে আসবে।

আলোচনা সভায় পাথওয়ের নিবার্হী পরিচালক মো. শাহিন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের সমাজের মূলস্রোতে সংযুক্ত করার কথা বলেন।

এসময় তিনি অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি পরিবার, সমাজ, ও নিকট আত্মীয় সকলকে সর্বদাই ভাল ব্যবহার , নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে তাঁদের প্রতি সৌহাদ্যপূর্ণ আচরণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান এবং অন্যান্য যে সকল মৌলিক অধিকার রয়েছে সেদিকে নজর দেওয়ার কথা বলেন। তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষিত করে কর্মক্ষেত্রে সুযোগ তৈরি করে রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের কাজে লাগানোর আহবান জানান।

পরিবারের একজন সদস্য ভেবে সরকারি চাকুরির পাশাপাশি বেসরকারি চাকুরিতেও সমধিকার প্রদানের মাধ্যমে নিয়োগ এবং বিভিন্ন কলকারখানায় কর্মের সুযোগ দিয়ে দেশের বেকারত্ব দুরীকরণে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান মো. শাহিন।

তিনি বলেন, দেশ আমার আপনার সবার। তাই এই দায়িত্ব কারো একার নয় বরং সকলের। দেশে যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠান তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগীতার ও ব্যবসা করার সুযোগ করে দেওয়ার অনুরোধও জানান তিনি।

বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে ইতিমধ্যে হিজড়াদের বেকারত্ব দূরীকরণ এবং তাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। যা স্বাধীনতার ৫১ বছরের ইতিহাসে মাইলফলক হতে পারে বলেও জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, সমাজসেবা অফিসার (অঞ্চল-৬) কে এম শহিদুজ্জামান, পাথওয়ের চেয়ারম্যান রইজুর রহমান, উপদেষ্টা সাদ্দাম হোসেন ফয়েজ, তৃতীয় লিঙ্গের মানুষসহ বিভিন্নসহযোগ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: জাতীয় শোক দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বহ্নিমান শোকের ১৫ আগস্ট

পরবর্তী

শোক দিবসে দুঃস্থদের মাঝে ঢাকা দক্ষিণ যুবলীগের খাবার বিতরণ

পরবর্তী
দুঃস্থদের মাঝে খাবার বিতরণে ঢাকা দক্ষিণ যুবলীগের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসে দুঃস্থদের মাঝে ঢাকা দক্ষিণ যুবলীগের খাবার বিতরণ

বাংলাদেশের রাজনৈতিক নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীদের সৃষ্ট উপজাত হচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT