চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএমে ১৫০ আসনে ভোট নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
বাংলাদেশ, রাজনীতি
A A

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ।

নারী নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, ‘সংলাপে আমরা ৩০০ আসনেই ইভিএম চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে সম্মত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

Banglabid

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ২০১৮ সালের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বলেছি আধুনিক যে টেকনোলজি এটা ব্যবহার করা সংগত। কারচুপির ও জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। তারপরও কিছু কিছু করে ইভিএম চালু করা হয়েছিল। এবারও আমরা ৩০০ আসনে চেয়েছিলাম।’

ইভিএমে কোনো ঝামেলা নেই উল্লেখ করে তিনি বলেন, যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক-এটা চায় কিনা।

আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। যখন বড় কোনো জনসভা হতো তাকে মঞ্চে বসানো যেত না। তিনি নিজে নিজেই মাঠে কর্মীদের সাথে বসে থাকতেন। এ হলো তার একটা বৈশিষ্ট্য।

Reneta

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আইভি রহমান দেশের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। কখনো নেতা বা অহংকারে বুঁদ হয়ে যাননি। আজকে তার মৃত্যুর দিনে আমরা তার প্রতি শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাঙ্গামাটিতে বন্দুক যুদ্ধে একজনের মৃত্যু

পরবর্তী

জ্যোতিকে আউটই করতে পারছে না কেউ!

পরবর্তী
নারী ক্রিকেটার পুরস্কার গ্রহণের সময় ছবি, বাংলাদেশি নারী ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতিকে আউটই করতে পারছে না কেউ!

রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারের শরণার্থী শিবিরে চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা তহবিলের অর্ধেকও সংগ্রহ করতে পারেনি জাতিসংঘ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT