আদালত

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত নুরুল আমিন

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত নুরুল আমিন

ছবি: সংগৃহীত

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন।

মঙ্গলবার ৬ অক্টোবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর কারাগারের প্রধান ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুসারীরা।

নুরুল আমিন টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি।

মুক্তির পর নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করে দীর্ঘদিন নির্যাতন করেছে বিগত সরকার। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে প্রত্যাশা করেন তিনি।

আদালত-সংক্রান্ত নথি ও পূর্বের প্রতিবেদন অনুযায়ী, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল আমিনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল ছিল। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়।

নুরুল আমিনের স্বজনরা জানান, দীর্ঘদিন কারাভোগের পর তাকে মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়। পরে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে সোমবার তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে নুরুল আমিনের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মুক্তির পর নুরুল আমিনকে ঘিরে কাশিমপুর কারাগারের প্রধান ফটকে অনুসারীদের মধ্যে উৎসাহ দেখা যায়। তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিষয়:কারাভোগ জামিনে মুক্ত নুরুল আমিন শ্রমিক নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…