রাজনীতি

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুর

নুরের গুরুতর আহত হওয়ার দৃশ্য, সংঘর্ষের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুর

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু তারা না সরে গেলে সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়।

এ ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিষয়:গণঅধিকার পরিষদ নুরুল হক নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…