মোরশেদ আলম: এইচএসসিতে যতো শিক্ষার্থী পাস করেছে, উচ্চশিক্ষায় তারচেয়েও আসন সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) চাঁঁদপুর শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য মেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এইচএসসিতে যারা পাস করেন তাদের কেউ কেউ বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে, কেউ আইনে যান। অনেকেই আছেন বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষার জন্য যান। আমাদের সারাদেশের ২ হাজার ২শ’ ৫৭টি কলেজে শিক্ষার্থীরা যান। আবার কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। সব মিলিয়ে উচ্চশিক্ষায় আসন সংখ্যা আমাদের যা পাস করেছে তার থেকে বেশি আছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, বাংলা একাডেমি ও জেলার শিল্প সাহিত্যপ্রেমীরা।








